• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

ডিলারশিপ বাতিল

মতলবে ওএমএসের ১৫ বস্তা চাল জব্দ

Lovelu / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদি মাস্টার বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ৪৫০ কেজি ওএমএসের চাল জব্দ করেন ইউএনও ফাহমিদা হক। এ ঘটনায় ওএমএসের ডিলার মাহফুজ চৌধুরী ডিলারশিপ বাতিল করে স্থানীয় প্রশাসন। জব্দকৃত চাল খাদ্যগুদামে পাঠানো হয়েছে।

জানা যায়, এ বছর প্রত্যেক ডিলারকে প্রতিদিন ২ হাজার কেজি করে ওএমএসের চাল দেওয়া হয়। ৪ ডিলারকে দেওয়া হয় ৮ হাজার কেজি চাল। প্রতি ক্রেতাকে ৫ কেজি করে মোট ৪০০ ক্রেতার কাছে প্রতিদিন একজন ডিলার ওই চাল বিক্রি করার কথা। প্রতিদিন ১ হাজার ৬০০ ক্রেতার কাছে ওই ৮ হাজার কেজি চাল বিক্রি করার কথা চার ডিলারের। মাস্টাররোল পদ্ধতিতে ক্রেতাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে ওই চাল বিক্রির নিয়ম। উপজেলার দিঘলদী এলাকার ওএমএসের ডিলার মাহফুজ চৌধুরী বিক্রির জন্য গত রোববার স্থানীয় খাদ্যগুদাম থেকে ২ হাজার কেজি চাল উত্তোলন করে মাস্টার বাজার এলাকার একটি ঘরে রাখেন।

সোমবার তাঁর পক্ষের লোকজন ক্রেতাদের কাছে ১ হাজার ৫৫০ কেজি চাল বিক্রি করেন। বাকি ৪৫০ কেজি (১৫ বস্তা) চাল বিক্রি করেননি। অবিক্রীত চালের বিষয়টি ওএমএস কমিটিকেও জানাননি। সেখানকার একটি ঘরে রেখে ওই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে ইউএনও ফাহমিদা হক ঘটনাস্থলে যান এবং অভিযান চালিয়ে আত্মসাৎ করা ওই চাল জব্দ করেন।

ইউএনও ফাহমিদা হক জানান, আজ বিকেলে জব্দ করা চাল উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। ডিলার মাহফুজ চৌধুরীর ডিলারশিপের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category