• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলবে আহসান গ্রুপের ১০ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Lovelu / ২১৩ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

আহসান গ্রুপের পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে লতরদি ইসহাকীয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপকমিটির সদস্য, আহসান গ্রুপের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এম ইসফাক আহসান।

এসময় এম ইসফাক আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গরীব দুঃখী ও শীতার্ত মানুষের কথা চিন্তা করে আহসান গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হল। প্রতি বছর আহসান গ্রুপ কম্বল, গরীবদেরকে ঘর ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ দিয়ে থাকি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক সেবায় বিশ্ব সেরা হয়েছেন। তাই আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে জনগণ আবারও ক্ষমতায় আনবে। সেই লক্ষ্যে আগামী কিছু দিনের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে তৃণমূল আওয়ামী লীগেও নতুন ও যোগ্য নেতৃত্বের সৃষ্টি হবে। তাই আসুন দেশ ও দেশের উন্নয়নের স্বার্থে আগামী ২০২৪ সালের ৫ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মতলব উত্তর শাখার সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য গোলাম জহির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা শাহআলম সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি শিকদার সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category