• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন: সেলিমা রহমান

Lovelu / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে ‘সর্ষের মধ্যে ভূত’ আছে। তিনি বলেন, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন। তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে। তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না।

 

একটা কথা বলেছে যে, ৬২২ জন ছিল বোধ হয় আর্মিদের অধীনে, এরা কোথায় গেল? এতো এমপি ও মন্ত্রী, অনেককে পার (দেশের বাইরে) করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আজকে পোশাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? ‍যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমি বিএনপির নেতাকর্মীদের বলব, তারা ১৬টা বছর কষ্ট করেছে, নির্যাতন-জেল-জুলুম ভোগ করেছে। আরও কিছু দিন কষ্ট করতে হবে। আরও আন্দোলন চালিয়ে যেতে হবে।

 

নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা কারো ওপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, যে একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন।

 

আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বেপারীর পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মুহাম্মদ নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category