• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

ভারতবর্ষের স্বাধীনতা দিবস

Lovelu / ৩৪৮ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

**ঊষা মল্লিক**

২০০ বছরের পরাধীনতা আর দাসত্বের সে কারাগার,
ছিল যে আমার ভারতবর্ষের বুকে, শুধুই যে অন্ধকার।
কতো স্বাধীনতা সংগ্রামীর, কতো আত্ম বলিদান ,
ফিরিয়ে এনেছে আমার ভারতবর্ষের, মান আর সম্মান।

ঝরেছে কতো বিপ্লবীর রক্ত, ঝরেছে কতো প্রাণ,
হয়েছে কতো যুদ্ধ, আর যে কতো অভিযান।
আজ ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য, দেশ কতো সুন্দর সেজেছে,
আজাদি কি অমৃত মহোৎসবের তরে দেশ যেন আজ মেতেছে।
চারদিকের সবকিছু আজ তেরঙ্গায় রঙীন,
অনেক দূর্গম পথ পেরিয়ে এসেছে, স্বাধীনতার এই সুদিন।
স্কুল, কলেজ আর পাড়াজুড়ে আজ চলছে দেশাত্মবোধক কবিতা আর গান,
আমার শস্য শ্যামলের এই সুন্দর ভারত বর্ষই যেন আমার প্রাণ।
সারা দেশ আজ যেন ,আলোর সাজে ঝলমল,
‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ কে নিয়েই আমার দেশের নাম উজ্জ্বল।
অনুশাসন ,সততা ,আর শৃঙ্খলা পরায়ন ই হোক, এ দেশের হাতিয়ার,
যুদ্ধ নয়, নোংরা রাজনীতি নয়, বরং দৃঢ়তায় হোক, এ দেশের অঙ্গীকার।

শত শত বীর কে জানাই আমার হৃদয়ের সশ্রদ্ধ প্রণাম।
৭৬ তম স্বাধীনতা দিবসে, ভারত মাতাকে করি আমি ভক্তি ভরে সেলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category