• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

আইনুন্নাহার কাদরীকে সভাপতি ও রেদওয়ান আহমেদ সাধারন সম্পাদক

মতলব দক্ষিণে পাঞ্জেরী চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সভা

Lovelu / ৭০৪ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এগার বছরের ন্যায় আবারো চাঁদপুর কন্ঠ পাঞ্জেরী বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার অংশ হিসেবে বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার এক সভা সম্পন্ন হয়েছে। গত ১৩ আগস্ট বিকেল ৫ টায় উপজেলার কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়। সভায় সর্ব-সম্মতিক্রমে আইনুন্নাহার কাদরীকে সভাপতি ও রোটা. রেদওয়ান আহমেদ জাকিরকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।

পাঞ্জেরী চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরির সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, বিআরডিবির চেয়ারম্যান রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, পাঞ্জেরী চাঁদপুর কণ্ঠ মতলব দক্ষিণ উপজেলার সহ-সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, মুন্সীরহাট প্রতিনিধি জিএম আব্দুল কাদির, নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম টিপু, লিটল স্কলার্স একাডেমির সহকারী শিক্ষক সুমন সাহা, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, দৈনিক আদি বাংলার মতলব প্রতিনিধি তাছকিন আহমেদ দীপুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ২৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ৬টা পর্যন্ত সনাতনী ধারা বাংলা মাধ্যম বিতর্ক প্রশিক্ষণ, আগামী ৭ অক্টোবর থেকে উপজেলা ভিত্তিক প্রান্তিক পর্ব শুরু এবং বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা ভিত্তিক শ্রেষ্ঠত্বের গৌরব অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন বক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category