• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

হাঁসের খোঁজে

Lovelu / ৫২৪ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

মোঃ ইকবাল হোসেন সরকার
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বেলা গেলো, হাঁসগুলি
খুঁজি পই-পই,
আলো কমে রাত নামে
আয় তই-তই।
ছোট মাছ পাতে রাখি
তোরা গেলি কই,
মেঘ ভেসে খনে খনে
আমি বসে রই।
জলে জলে সারাদিন
বেলা
গেলো আয়,
পাতা মাছে পোকা ধরে
খুঁটে খুঁটে খায়।
পাখি সব করে রব
শিয়ালের ভয়,
তাড়াতাড়ি বাড়ি আয়
মনে যদি লয়।
ওগো তোরা খুঁজে দেখ
হাঁস গেলো কই,
ডাকা-ডাকি করি আমি
আয় তই-তই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category