• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনীঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে : ড. জালাল উদ্দিন  কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী: ইঞ্জি. শাহনাজ শারমিন  শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ভষ্মিভূত মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ও গাড়ী চালককে ২০হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জের মাওয়ায় সড়ক দুর্ঘটনা বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতি জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকায় বিএসপি’র প্রতিনিধি সম্মেলন

বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হলে গণতন্ত্র বিনষ্ট হয়—সৈয়দ সাইফুদ্দীন আহমদ

Lovelu / ৩২৬ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

কামরুজ্জামান হারুনঃ

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, জোর জবরদস্তি, স্বেচ্ছাচারিতার কারণে মানুষের নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হলে গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্ট হয়। আর তখনই সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের অভাবে দেশ ও সমাজে অসহিষ্ণু বৈরী পরিবেশ সৃষ্টি হয়। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ সুপ্রিম পার্টির জেলা, উপজেলা ও থানা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে সুসম্পর্ক, সম্প্রীতি না থাকলে কখনই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না, দেশে সমৃদ্ধি আসবে না। ইসলাম সকল ধর্মের মানুষের জন্য কল্যাণকর। তা নিশ্চিত করবে বাংলদেশ সুপ্রিম পার্টি।

আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সুপ্রিম পাার্টি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূলl পর্যায়ে সুদৃঢ় করাসহ বিভিন্ন কার্যক্রমসমূহ পরিচালনায় দুর্বার গতিতে এগিয়ে চলছি।

সারা দেশে বিএসপি’র ৩০টি জেলায় ২০০টি উপজেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন হয়েছে। বাকি জেলা-উপজেলায় কমিটি গঠনের কার্যক্রম চলমান আছে।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, আমরা কখনই চাইনা, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল সংঘাতময় পরিবেশ সৃষ্টি হোক। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নিরাপদ এবং সকল দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখবে নির্বাচন কমিশন।

সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য সুসংগঠিত একাধিক রাজনৈতিক দলের কার্যক্রম থাকা আবশ্যক। গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার অন্যতম অনুষঙ্গ ভিন্নপথ ও মতের একাধিক রাজনৈতিক দল বা সংগঠন। এরই আলোকে আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছি। যে চেতনায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটিই হবে আমাদের পথ চলার প্রেরণা। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুদৃঢ় এবং সঠিক পথে পরিচালনার জন্য আমাদের এ আয়োজন।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, উন্ননের ধারাবাহিকতায় দেশ এগিয়ে চলছে। তবে উন্নয়ণের সুফল পেতে প্রয়োজন সুশাসন, সম্প্রীতি-সহাবস্থান।

একমাত্র সুফিবাদী দর্শনই শান্তি ও সমৃদ্ধ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আমরা বিশ্বাস করি, আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় শান্তি ও মৈত্রির মানবিক সুফিবাদী দর্শন সম্প্রসারণ করতে পারলে বাংলাদেশসহ বিশ্বময় শান্তি, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে। বন্ধ হবে দুর্নীতিসহ অনৈতিক কাজ ঘুষ লেনদেন, কালোবাজারি, মজুদধারী, অর্থপাচার চোরা-চালানি, সিন্ডিকেট ও দুর্বলের ওপর অত্যাচার নিপীড়িন। অহিষ্ণুতা, একগোঁয়ামী ও স্বেচ্ছাচারিতা কখনো রাষ্ট্র ও সমাজের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আন্দোলনের নামে হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াও এর মাধ্যমে রাষ্ট্রের সম্পদহানি, জনগণের নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ সৃষ্টি হয়। তেমনি বিরোধী দলের টুঁটি চেপে ধরে প্রতিবাদের ভাষা হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করে বাক স্বাধীনতা হরণ কাম্য নয়। বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন।

বিএসপি’র প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরীক্বত মুফতী বাকী বিল্লাহ আল-আযহারীর সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম আজাদ। অতিথি ও আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. রফিকুল আলম, হযরত মাওলানা মুফতী মাসুদ হোসাইন আল্-কাদেরী, মাওলানা আহমদ রেজা ফারুকী, বিএসপি’র ভাইস চেয়ারম্যান অ্যাড. আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী, পীরে ত্বরীক্বত মুফতী কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, সহসাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, এইচএম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম মিয়া, মো: আব্দুল মতিন, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পায়েল, চট্টগ্রাম জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ইস্রাফিল আলম রনি, ফেনী জেলা প্রতিনিধি এমআর রহমান দুলাল ভূঁইয়াসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও থানার নেতৃবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category