• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে

Lovelu / ৫৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সানকি ভাঙা বাজারের পাগলা মার্কেটে একটি দোকানে রাখা খালি কলসির ভেতর থেকে বড় আকৃতির একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে মেরে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা মার্কেটের একটি দোকানে রাখা একটি খালি কলসির ভেতরে সাপটি ঢুকে অবস্থান করছিল। পরে বিষয়টি নজরে এলে স্থানীয়রা কলসির ভেতর সাপ দেখতে পান। বড় আকৃতির গোখরা সাপটি দেখে দোকানদারসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপটি বের করে আনা হয় এবং মেরে ফেলা হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে খালি কলসি, হাড়ি-পাতিলসহ বিভিন্ন পাত্র যত্রতত্র ফেলে না রাখার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। এসব পাত্র দীর্ঘদিন পড়ে থাকলে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণী আশ্রয় নিতে পারে।

এ বিষয়ে স্থানীয়দের প্রতি বাড়ি ও দোকানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খালি কলসি, হাড়ি-পাতিল ও অন্যান্য পাত্র নিয়মিত পরিষ্কার করে নিরাপদ স্থানে রাখার আহ্বান জানানো হয়েছে।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল, ময়মনসিংহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category