• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি

Lovelu / ৯২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আবু নাছেরঃ

চাঁদপুরের ঐতিহাসিক তিন নদীর মোহনায় ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোটিতে প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল ছিল। বুধবার এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল ঘূর্ণিস্রোত কিংবা অন্য কোনো নৌযানের ধাক্কায় কার্গোটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্র ও নৌ-পুলিশ জানায়, কার্গো জাহাজটি খাদ্যশস্য নিয়ে নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে। একপর্যায়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে নদীর পানিতে ডুবে যেতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই কার্গোটির বড় অংশ পানির নিচে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি স্থানীয় নৌযানের সহায়তায় ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের পাশাপাশি মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কার্গোটিতে থাকা প্রায় ৫ হাজার বস্তা ধান ও চালের উল্লেখযোগ্য অংশ পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এদিকে, কার্গোতে থাকা স্টাফ ও মাঝিমাল্লাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নৌ-পুলিশের এক কর্মকর্তা জানান, চাঁদপুরের তিন নদীর মোহনা নৌযান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়ই তীব্র ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়, যা বড় নৌযানের জন্যও বিপজ্জনক। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে এবং কার্গো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category