• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক

চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ

এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান—ডা.একেএম মাহবুবুর রহমান

Lovelu / ৬০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডশনের আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে।এ উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) রাতে শহরের এলিট চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ একে এম মাহবুবুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, এখানে আমরা সবাই ভাই ভাই। এখানে কেউ বড় কেউ ছোট তা নয়। এখানে আমরা সবাই সমান। আমাদের মূল সূত্র হবে আমরা মতলবের সবাই।

তিনি আরো বলেন, দায়িত্ব যাকে দিবে সে যেন চালিয়ে নিতে পারে। আমাদের বড় কোন টার্গেট নেই আমরা হয়তো বছরে ৪/৫ টা প্রোগ্রাম করবো। আমাদের মধ্যে লক্ষ্য থাকবে আমাদের ভাতৃত্বোবোধকে আরো ত্বরান্বিত করা।

দৈনিক প্রিয় চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম ও বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্তের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-

এপিপি অ্যাড. মনিরা চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর জিসান আহমেদ সরকার, সংগঠক ও সাংবাদিক বিপ্লব সরকার, ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার খবির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক আব্দুল আউয়াল মজুমদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মানসুর, আনিসুজ্জামান,  অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. শরীফ মাহমুদ সায়েম, কবি ও সাহিত্যিক নুরুন্নাহার মুন্নি, অ্যাড. সেলিম মিয়া, অ্যাড. আলামিন উজ্জ্বল, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান প্রমূখ।

অনুষ্ঠানেন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক প্রিয় চাঁদপুরের ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category