• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন ইন্টার

Lovelu / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

অনলাইন ডেস্কঃ

ইতালিয়ান কাপের ১১ বছর পর শিরোপা জিতলো ইন্টার। বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ৪-২ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পয়নরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা আনার পর দ্রুতই এগিয়ে গেল ইউভেন্তুস। শেষ দিকে পেনাল্টি গোলে সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেল ইন্টার। ফলে জোড়া গোলে ব্যবধান গড়ে দিলেন ইভান পেরিসিচ।

নিকোলো বারেল্লার গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় ইউভেন্তুসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। হাকান কানহানোগ্লু সফল স্পট কিকে সমতা আনার পর আরেকটি পেনাল্টি থেকে ইন্টারকে এগিয়ে নেন ইভান পেরিসিচ। দুই মিনিটের মাথায় চমৎকার এক গোলে ব্যবধান আরও বাড়ান তিনি।

এর পরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। ইন্টারের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে কেবল রোমা (৯) ও ইউভেন্তুস (১৪)। সেই ১৯৬৫ সালে সবশেষ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। তার আগে খেলেছিল একবারই, ১৯৫৯ সালে। সেই দুইবারই জিতেছিল ইউভেন্তুস।

এবার এর পুনরাবৃত্তি হতে দেয়নি ইন্টার। রোমের অলিম্পিক স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় দলটি। বাঁ দিক থেকে কাট করে ভেতরে ঢুকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন বারেল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category