• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

Lovelu / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ঋণ সহায়তা এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বিআরডিবি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিআরডিবি গঠিত উপজেলার পৌর সভার ৩নং ওয়ার্ড ও মঠবাড়ী ইউনিয়নের মহিলা দলের ২৪ জন সদস্যের মাঝে ঋণ সহায়তা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৪৮টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক বলেন,  নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং নিরাপদ সবজি উৎপাদনে এ ধরনের ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

ত্রিশাল উপজেলা ইউসিসিএ লি. এ-র চেয়ারম্যান জহির মোঃ আতাউর রহমান শামীম  বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে লাভজনক
গাছের চারার মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত রায়, মাঠ কর্মী মাহামুদা পারভেজ প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category