• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

এবার দেশের বাইরে ‘হাওয়া’, অগ্রিম টিকেটের জন্য হাহাকার

Lovelu / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

মুক্তির পর থেকে সিনেমা হলে ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ঝড় তোলার জন্য প্রস্তুত সিনেমাটি। ওশেনিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বড় চারটি দেশে দেখানো হবে এটি। আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে। এছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও নির্মাতা মেজবাউর রহমান সুমন জানিয়েছে এই তথ্য ।

পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও সংখ্যাটা আরও বাড়বে।’

এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকেট ছেড়ে অভাবনীয় সাড়া পেয়েছেন তারা। বিশেষ করে অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকেট বিক্রি শেষ! পরিবেশকরা জানান, টিকেট ছাড়ার ৪দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো এর টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

‘হাওয়া’কে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলছেন এ কালের রূপকথা। ২৯ জুলাই দেশের ২৪টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে ব্যপক সাড়া ফেলেছে ‘হাওয়া’। দর্শক চাপে মাল্টিপ্লেক্সগুলো এখনও পাওয়া যাচ্ছে না টিকেট।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

‘হাওয়া’ সিনেমাটি যে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে সেটা মুক্তির আগেই বোঝা গিয়েছিল। এই সিনেমার ‘সাদা সাদা কালা কাল’ গানটি প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। ভাইরাল বলে হয়তো কম হয়ে যাবে। গানটি গণমানুষের গানে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category