• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

এবার দেশের বাইরে ‘হাওয়া’, অগ্রিম টিকেটের জন্য হাহাকার

Lovelu / ৩৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

মুক্তির পর থেকে সিনেমা হলে ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ঝড় তোলার জন্য প্রস্তুত সিনেমাটি। ওশেনিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বড় চারটি দেশে দেখানো হবে এটি। আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে। এছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও নির্মাতা মেজবাউর রহমান সুমন জানিয়েছে এই তথ্য ।

পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও সংখ্যাটা আরও বাড়বে।’

এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকেট ছেড়ে অভাবনীয় সাড়া পেয়েছেন তারা। বিশেষ করে অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকেট বিক্রি শেষ! পরিবেশকরা জানান, টিকেট ছাড়ার ৪দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো এর টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

‘হাওয়া’কে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলছেন এ কালের রূপকথা। ২৯ জুলাই দেশের ২৪টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে ব্যপক সাড়া ফেলেছে ‘হাওয়া’। দর্শক চাপে মাল্টিপ্লেক্সগুলো এখনও পাওয়া যাচ্ছে না টিকেট।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

‘হাওয়া’ সিনেমাটি যে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে সেটা মুক্তির আগেই বোঝা গিয়েছিল। এই সিনেমার ‘সাদা সাদা কালা কাল’ গানটি প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। ভাইরাল বলে হয়তো কম হয়ে যাবে। গানটি গণমানুষের গানে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category