• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

শুভেচ্ছাদূত হলেন মোশাররফ করিম

Lovelu / ৩৭৫ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

আন্তর্জাতিক রেমিট্যান্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানো আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজলভ্য করার লক্ষ্যে ‘ট্যাপট্যাপ সেন্ড’ এই পার্টনারশিপের উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ জানানো হয়, দেশে-বিদেশে থাকা বাংলাদেশি দর্শকদের কাছে মোশাররফ করিমের জনপ্রিয়তা ট্যাপট্যাপ সেন্ড ব্র্যান্ডটিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ’ সম্পর্কে আস্থা এবং এর প্রসার আরও ত্বরান্বিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে ট্যাপট্যাপ সেন্ডের পরিষেবা রয়েছে। ট্যাপট্যাপ সেন্ড মোবাইল অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি হওয়ায় বাংলাদেশি প্রবাসীরা এর মাধ্যমে সহজে দেশে টাকা পাঠাতে পারে। কোন ফি ছাড়াই তাৎক্ষণিকভাবে অ্যাপটির মাধ্যমে অর্থ পাঠানো যায়। এই প্ল্যাটফর্মে ট্যাপট্যাপ সেন্ড ব্যবহারকারীরা বাজারের সবচেয়ে ভালো বিনিময় হারে এবং নিরাপদে অর্থ স্থানান্তর করতে পারে।

প্রতিষ্ঠানটির পক্ষ্য থেকে বলা হয়, ‘মোশাররফ করিমের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে ট্যাপট্যাপ সেন্ড ব্র্যান্ডটি বিশ্বের আরও বেশি বাংলাদেশিদের কাছে পৌঁছে যাবে বলে আশা করছি আমরা, বিশেষ করে যেসকল প্রবাসীর পরিবার রেমিট্যান্সের উপর অধিক নির্ভরশীল। বাংলাদেশের লাখ লাখ পরিবারের জন্য রেমিট্যান্স গুরুত্বপূর্ণ। তাই ট্যাপট্যাপ সেন্ডের এই পার্টনারশিপ সামাজিকভাবে কোম্পানির অঙ্গীকারকেও তুলে ধরবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category