• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত

Lovelu / ৩০৭ Time View
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

সঠিক পুষ্টিতে সুস্হ্য জীবন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় হাইমচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। গত ২৩ এপ্রিল হতে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ কর্মসুচীতে গতকাল বেলা ১১টায় স্বাস্হ্য কমপ্লেক্সের সভাকক্ষে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মু.বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও স্বাস্হ্য বিভাগীয় মোঃ রিয়াদ হোসেন এর পরিচালনায় মানব জীবনে পুষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোহাইহলা চৌধুরী, ওসি তদন্ত উৎপল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের হোসেন।

এসময় স্বাস্হ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন।

পরে দুঃস্হ পরিবারের সদস্যদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসুচী আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category