• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে —সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

Lovelu / ১০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায়  উপজেলা পরিষদ হলরুমে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাশীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ: গনি তফদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী  প্রমূখ।

 

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

 

সেলুন ১৪ জন, কামার ৭ জন, লোকজ শিল্পী ৪ জন, বাঁশ বেত ৩ জন ও নকশিকাঁথা ২ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ অংশ নিচ্ছেন। ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণে যোগাযোগ দক্ষতা, আচরণ, সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, দলগতভাবে কাজ করা ও সমস্যা সমাধানসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category