• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

Lovelu / ৭১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর):

 

শেরপুরের নকলা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। দুই দিনব্যাপী এ পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর উপজেলার ২৭টি কিন্ডারগার্টেনের প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৫৬০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

 

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনেকের মনে করিয়ে দেয় ২৫-৩০ বছর আগের এসএসসি পরীক্ষার দিনের কথা। সে সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের এমন ভিড় দেখা যেত। বর্তমানে বিভিন্ন পাবলিক পরীক্ষায় অভিভাবকদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এ বৃত্তি পরীক্ষায় হাজারো অভিভাবকের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। তাঁদের এ উপস্থিতি নকলায় কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থার প্রতি অভিভাবকদের আগ্রহ, ভালোবাসা ও আস্থারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন পারফেক্ট পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনিরুজ্জামান মনির এবং কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন সাব্বির একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সায়েদুল ইসলাম। এ ছাড়া প্রতিটি তলায় একজন করে হল সুপার ও সহকারী হল সুপার দায়িত্ব পালন করছেন।

 

এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—পারফেক্ট পাবলিক স্কুল, নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন, সাব্বির একাডেমি, সুইট বার্ড স্কুল, শেকড় পাবলিক স্কুল, রইছ উদ্দিন একাডেমি, নকলা সুমন স্মৃতি কিন্ডারগার্টেন, আইডিএ পাবলিক স্কুল, নবীন একাডেমি, আঞ্জুমান একাডেমি, লিবার্টি স্কুল, চন্দ্রকোনা আইডিয়াল স্কুল, সানসিটি স্কুল, মেধাসিঁড়ি পাবলিক স্কুল, বর্ণবিন্যাস বিদ্যাপীঠ, ইয়াকুব আলী কিন্ডারগার্টেন, মনিরুজ্জামান আইডিয়াল স্কুল, অনুপ্রেরণা কেজি, যোগেন্দ্র স্মৃতি একাডেমি, নকলা-নালিতাবাড়ী একাডেমি, সাইফুল মেমোরিয়াল একাডেমি, ডিফারেন্ট এডুকেয়ার হোম, নবদিগন্ত একাডেমি, মর্নিং সান স্কুল, কাজাইকাটা ব্রাইট শিশু নিকেতন এবং শিশুসর্গ বিদ্যাপীঠ।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category