• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Lovelu / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের উদ্যোগে A+/গোল্ডেন ও মুমতাজপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে A+/গোল্ডেন ও মুমতাজপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুফতি সারওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি কাজী মোশতাক আহমেদ ফারুকী এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র মজলিসের সভাপতি নাইম ইবনে আলী হাসান।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও যোগ্যতাকে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে কাজে লাগানোর জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, মেধার যথাযথ মূল্যায়ন এবং আগামী প্রজন্মকে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category