• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

Lovelu / ১০৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম

ময়মনসিংহের ত্রিশালে, বৃহত্তর ময়মনসিংহের উলামা-মাশায়েখগণের সর্ব বৃহত অরাজনৈতিক প্লাটফর্ম, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৭ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬। সম্মেলনে ত্রিশাল উপজেলার সকল সদস্য ও দায়িত্বশীল এবং উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন শাখার সদস্য ও দায়িত্বশীলদের বিশেষভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

‘ত্রিশাল উপজেলা উপ-আমেলা পুনর্গঠন উপলক্ষে’ আয়োজিত এ সম্মেলনটি ১৭ আগস্ট (সোমবার) বাদ আছর, জামিয়া ছিদ্দিকিয়া, দরিরামপুর, ত্রিশালে  অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।

সম্মেলনে ত্রিশাল উপজেলার সকল সদস্য ও দায়িত্বশীল এবং উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন শাখার সদস্য ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা আমেলার সভাপতি মাওলানা এখলাছ উদ্দিন দা.বা., উপ-আমেলার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আমেলার সহ-সাধারণ সম্পাদক মুফতী জহিরুল ইসলাম দা.বা. এবং উপ-আমেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ বৈলরী দা.বা.

নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ত্রিশাল উপজেলার প্রত্যেক সদস্য, দায়িত্বশীল এবং ইউনিয়ন শাখার সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category