এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ময়মনসিংহের ত্রিশালে, বৃহত্তর ময়মনসিংহের উলামা-মাশায়েখগণের সর্ব বৃহত অরাজনৈতিক প্লাটফর্ম, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৭ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬। সম্মেলনে ত্রিশাল উপজেলার সকল সদস্য ও দায়িত্বশীল এবং উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন শাখার সদস্য ও দায়িত্বশীলদের বিশেষভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
‘ত্রিশাল উপজেলা উপ-আমেলা পুনর্গঠন উপলক্ষে’ আয়োজিত এ সম্মেলনটি ১৭ আগস্ট (সোমবার) বাদ আছর, জামিয়া ছিদ্দিকিয়া, দরিরামপুর, ত্রিশালে অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।
সম্মেলনে ত্রিশাল উপজেলার সকল সদস্য ও দায়িত্বশীল এবং উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন শাখার সদস্য ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা আমেলার সভাপতি মাওলানা এখলাছ উদ্দিন দা.বা., উপ-আমেলার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আমেলার সহ-সাধারণ সম্পাদক মুফতী জহিরুল ইসলাম দা.বা. এবং উপ-আমেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ বৈলরী দা.বা.
নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ত্রিশাল উপজেলার প্রত্যেক সদস্য, দায়িত্বশীল এবং ইউনিয়ন শাখার সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।