• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড

মতলব উত্তরে ৫ গরু চোর আটক 

Lovelu / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন : 

 

চাঁদপুরের মতলব উত্তরে ৫ গরু চোরকে হাতে নাতে আটক করেছে জনতা। উপজেলার হরিণা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক গিয়াস উদ্দিন   শুক্রবার (২৫ অক্টোবর) হরিনা কবরস্থানে তার একটি বাছুর ঘাস খাওয়ার জন্য দিয়ে ছিল। দুপুরে জুম্মার নামাজ পড়তে সবাই মসজিদে গেলে রাস্তা ফাঁকা হয়ে যায়। এই নিরিবিলি পরিবেশে পেয়ে ৫ চোর একটি অটোবাইক নিয়ে বাছুরটিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে পথচারীরা সন্দেহ করে তাদের আটক করে।

 

হরিণা গ্রামের আল-আমীন জানান, প্রায়ই এইখানে গরু-ছাগল চুরি হয়। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের সময়।

একই গ্রামের আলী আহাম্মেদ জানান, প্রায় ৩ মাস আগে আমার একটি গরু চুরি করে নিয়ে যায়। ঐদিন ছিল শুক্রবার এবং জুমার নামাজের সময়।

 

পরে থনায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে এবং প্রত্যেকের বয়স ১২-১৩ বছরের মধ্যে।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.  রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে একটি চুরি মামলা প্রক্রিয়ারধীন রয়েছে।  মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category