• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ৫ গরু চোর আটক 

Lovelu / ২১৪ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন : 

 

চাঁদপুরের মতলব উত্তরে ৫ গরু চোরকে হাতে নাতে আটক করেছে জনতা। উপজেলার হরিণা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক গিয়াস উদ্দিন   শুক্রবার (২৫ অক্টোবর) হরিনা কবরস্থানে তার একটি বাছুর ঘাস খাওয়ার জন্য দিয়ে ছিল। দুপুরে জুম্মার নামাজ পড়তে সবাই মসজিদে গেলে রাস্তা ফাঁকা হয়ে যায়। এই নিরিবিলি পরিবেশে পেয়ে ৫ চোর একটি অটোবাইক নিয়ে বাছুরটিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে পথচারীরা সন্দেহ করে তাদের আটক করে।

 

হরিণা গ্রামের আল-আমীন জানান, প্রায়ই এইখানে গরু-ছাগল চুরি হয়। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের সময়।

একই গ্রামের আলী আহাম্মেদ জানান, প্রায় ৩ মাস আগে আমার একটি গরু চুরি করে নিয়ে যায়। ঐদিন ছিল শুক্রবার এবং জুমার নামাজের সময়।

 

পরে থনায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে এবং প্রত্যেকের বয়স ১২-১৩ বছরের মধ্যে।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.  রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে একটি চুরি মামলা প্রক্রিয়ারধীন রয়েছে।  মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category