• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

৩ দিনে জয়ার ‘দশম অবতার’র আয় প্রায় ৩ কোটি

Lovelu / ৫০৯ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজঃ

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমা গত ১৯ অক্টোবর মুক্তি পায়। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে ‘দশম অবতার’। বিশেষভাবে নজর কেড়েছেন জয়া আহসান।

এদিকে বক্স অফিসেও সিনেমাটি ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। রোববার (২২ অক্টোবর) ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছে, ৩ দিনে এ সিনেমা আয় করেছে ২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

 

এদিকে টলি বাংলা বক্স অফিস এক টুইটে (এক্স) জানিয়েছে, অষ্টমীর দিনে ‘দশম অবতার’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি। ‘বাঘা যতীন’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১১ হাজারের কাছাকাছি। আর ‘রক্তবীজ’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১০ হাজার। পূজা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্য সব বাংলা সিনেমার চেয়ে এগিয়ে জয়ার সিনেমা।

 

বলিউডের রোহিত শেঠির স্টাইলে বাংলা ভাষায়ও কপ ইউনিভার্স গড়েছেন সৃজিত মুখার্জি। ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category