• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

Lovelu / ৩১১ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
‘হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
রবিবার (১০ নভেম্বর) উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ মাঠে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
জানা যায়, স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলব উত্তর সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান ‘সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলব উত্তর সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম গত এক বছর যাবত মতলবের বিভিন্ন জায়গায় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মো. ফাহিম সরকার, সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এস.এ সাহাদাত, সহ-সভাপতি রাসেদ শিকদার, মো. রিফাত সরকার, মো. রানা, সহ পরিচালক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো.  হিমেল,  সহ- সাংগঠনিক সম্পাদক মো. নিলয়, প্রচার সম্পাদক সায়েম, মো. রোমান সরকার’সহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category