• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন 

সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেইঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১৫৪ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী-২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। 

সাংবাদিক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব, ষাটনল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আলো আক্তার’সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ছেংগারচর পৌরসভা ফুটবল দল  ২-০ গোলে ষাটনল ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার ট্রপি তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা কুলসুম মনি বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। তাই সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

খেলায় রেফারির জাকির হোসেন, সহকারী রেফারি আ. রহিম ও জামাল উদ্দিন এবং চর্তুথ রেফারি আক্তার হোসেন দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category