• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

সিরাজগঞ্জের টেবিল সেই খুদে শিল্পী সুমন আর নেই

Lovelu / ৩৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

টেবিল, চেয়ার ও বেঞ্চ চাপড়িয়ে গান গেয়ে ভাইরাল হওয়া সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই।

গত সোমবার (০১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে।

খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা জানান, সোমবার সদর সালুয়াভিটা বাজার এলাকায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সুমন।স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল।

তখন স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হয়। টাকার অভাবে উন্নত চিকিৎসা না করতে পারায় তখন থেকেই সে অসুস্থ ছিল। সুমন শেখ হাতে কয়েন নিয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চে চাপড়িয়ে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় গান গেয়ে বেড়াতো। তার গান শুনে শ্রোতারা টাকা দিতেন। সেই টাকায় হতদরিদ্র মায়ের হাতে তুলে দিত সে।

ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে সুমন। তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তবে ভাইরাল হওয়ার পরও সুমন ও তার পরিবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শালুয়াভিটা গ্রামে মঙ্গলবার বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category