• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

‘সেবাই প্রথম’ এই স্লোগানে যাত্রা শুরু

সাফ্যল্যের ১০ বছরে দেওয়ান আইসিটি

Lovelu / ৩৭০ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

‘সেবাই প্রথম’ এই স্লোগানে ২০১৩ সালের পহেলা জুলাই যাত্রা শুরু করে দেওয়ান আইসিটি । ইতিবাচক সেবা পরিবেশনের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠা দেওয়ান আইসিটি আজ ৯টি বছর পূর্ণ করে সাফ্যল্যের ১০ম বছরে পা রাখলো।

প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানের প্রদ্বীপ জ্বেলে চলেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি। তৈরি করেছে অসংখ্য দক্ষ কারিগরি ব্যক্তি। দেওয়ান আইসিটির শিক্ষার্থীদের মধ্যে আইটি এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, কম্পিউটার ওপারেটর, অটোক্যাডে দক্ষ জনবল থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানের দক্ষ জনবল তৈরি করেছে।। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছে দেওয়ান আইসিটির শিক্ষার্থীরা।

সূচনালগ্নে বিভিন্ন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে আইসিটি সেবায় এক নামে স্বীকৃতি পায় দেওয়ান আইসিটি। দেশের আইসিটি মান উন্নয়নে বিশেষ অবদান ছিল প্রতিষ্ঠানটির। আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে খাপ খাইয়ে সামনে এগিয়ে যাওয়াকেই চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন দেওয়ান আইসিটি।

জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে আইটি সেবা পরিবেশনার মধ্য দিয়ে সুনামের সঙ্গেই পূর্ন করেছে ১০টি বছর। এই ১০ বছরের আইটি সেবা ও আইসিটি ট্রেনিং নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন আইটি সেক্টরে ৩৬০ ডিগ্রি সেবা দিয়ে আসছে। এই ১০ বছরে দেওয়ান আইসিটি হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। দক্ষ জনবল তৈরি করেছে। এই প্রতিষ্ঠানে চাকুরি করে দক্ষ হয়ে আরও ভাল প্রতিষ্ঠানে চাকুরি করছে এমন অনেক জনবল আছে।

দেওয়ান আইসিটি তে চাকুরি করেছেন বা করছেন এরাই আসলে দেওয়ান আইসিটিকে এই অবস্থানে নিয়ে আসার মূল কারিগর। সবাইকে দেওয়ান আইসিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস মিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছ ও অভিনন্দন। শুভেচ্ছা সকল ছাত্র-ছাত্রীদের এবং সকল শুভানুদ্ধায়ীদের যাদের ভালবাসায় দেওয়ান আইসিটি আজ এই জায়গাতে। আমাদের বিশ্বাস দেওয়ান আইসিটি আপনাদের ভালবাসায় আরও বহুদূর এগিয়ে যাবে, সেবা দিবে দেশ ও দেশের মানুষদের। আইটি সেবায় আরও অনেক ভাল কিছু করবে।

এই ১০ বছরের দেওয়ান আইসিটি চেষ্টা করেছে আইটি সেক্টরের দেশ ও দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করতে। কাজ করেছে সরকার ও প্রাইভেট সেক্টরে। আইসিটি সেক্টরে সততার সাথে সেবা দিয়ে আসছে। দেওয়ান আইসিটি কাজ করছে আইসিটি ট্রেনিং, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন রেজিষ্ট্রশন, হোস্টিং সেবা , সিসিটিভি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আইটি সার্পোট, নেটওয়্যাকিং সহ আইটি জগতে ৩৬০ ডিগ্রি সেবা। প্রতিষ্ঠানটির প্রধান নিজেই একজন দক্ষ আইটি ব্যাক্তি হওয়ায় সেবার মান নিয়ে যেতে পেরেছে একটি ভাল অবস্থানে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান , বেসিস ও ই-ক্যাব এর সদস্য প্রতিষ্ঠান। কাজ করছে বেসিস ও ইক্যাব এর সাথেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category