• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

প্রকৃতি মেতেছে নতুন রূপে

Lovelu / ৫০২ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : 

আবহমান গ্রাম বাংলার সুপরিচিত একটি জলজ উদ্ভিদের নাম কচুরিপানা।ফসলহীন মাঠ জুড়ে,রাস্তার পাশে ডোবা নালায় জমে থাকা পানিতে কচুরি ফুলের সমাহার।সবুজের মধ্যে সাদা,হালকা গোলাপী আর বেগুনি রংয়ের।অযত্নে বেড়ে ওঠা এ ফুল মুগ্ধতা ছড়ায়।কচুরি পানা ফুলে ফুলে এখন প্রায় ডোবা,নালা,খাল-বিলে সৌন্দর্য ছড়াচ্ছে। 

তেমনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নসহ গ্রাম-গঞ্জের প্রায় প্রতিটি এলাকার খাল-বিল,বাড়ির পাশের ডোবায় ফুটেছে দৃষ্টিনন্দন কচুরি পানা ফুল।কবি গুরুর ভাষায় ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া-ঘর হতে শুধু দু’পা ফেলিয়া’ সত্যিকার অর্থেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন এক অবহেলিত উদ্ভিদে এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর,চিত্তাকর্ষক ফুল,যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ না করে পারে না।

প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্ন জাতের বিভিন্ন রঙের কচুরি ফুল ফোটে বিভিন্ন ঋতুতে। তবে এ সময় কচুরি পানার ফুল প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।সৌন্দর্যের পাপড়ি মেলে ধরা কচুরি ফুলের এ আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ছবি তুলছেন,বিশেষ করে তরুণ-তরুণীরা। ছোট ছোট ছেলে-মেয়েরা জলাশয় থেকে শিশির ভেজা কচুরি পানার ফুল তুলে খেলা করছে।গ্রামের শিশু-কিশোররাও আনন্দ করে তুলে নিয়ে খেলা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category