• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবে আ'লীগের প্রতিবাদ সভা

সংবিধান ও সময়মতো আগামী নির্বাচন হবে —–মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মাহবুব আলম লাভলু :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সংবিধান ও সময়মতো আগামী নির্বাচন হবে। নির্বাচনে যারা আসবে ভালো, কাউকে আমরা দাওয়াত দিয়ে আনব না। এই দায়িত্ব আওয়ামী লীগ নেয় নাই। যারা আসবে তাদের নিয়ে নির্বাচন হবে।বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে জনগণ আর বসে থাকবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

মঙ্গলবার বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
এ ছাড়া আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান প্রমুখ।

সমাবেশে এলাকার উন্নয়নে আরো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন মায়া চৌধুরী। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থকরা যোগ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category