• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা

মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রবিবার(৮নভেম্বর-২০২৬)দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলমে সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সমবায় সমিতির সদস্যবৃন্দ।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির বলেন, সমবায় আন্দোলন দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা সমবায়ের মূল চেতনা ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category