• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

শ্রীনগরে আম গাছ ভরে গেছে আমের সোনালী মুকুলে

Lovelu / ৪১৮ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে দেখা যাচ্ছে সোনালী রঙের আমের মুকুল।শ্রীনগরে উপজেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল।এতে বেড়েছে ভ্রমরের আনাগোনা আর সেই সাথে মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত হচ্ছে পুরো উপজেলা

শ্রীনগরে গ্রামগুলোতে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায় পুকুরপাড় বাগানসহ সকল আম গাছে ঝাঁপিয়ে পড়েছে মুকুলে। ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাতসহ অম্রপালি, ফজলি, লতাই, ন্যাংড়াসহ নানা জাতের আম। আর গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। মুকুল আম গাছে আসার পর গাছের মালিকগণ গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রেয়ের অপেক্ষায় থাকেন। আবার কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকেন।

শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ  জানান, মুকুল আসার পর মুকুলে সকালে পানি স্প্রে ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার। কুয়াশা বেশি হলে আমের মুকুল পড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরেআম গাছে পিপড়ারআগমন ঘটে, তখন পিঁপড়া আমের গুটি ক্ষতিসাধন করে থাকে। বর্তমানে কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে। এবার মুকুল আসার মুহুর্তে বৃষ্টি না হওয়ায় এবছর আমের মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা থাকবে বলে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আশা করছেন গত বছরের চেয়ে এবছর আমের বাম্পার ফলন হবে।

তিনি আরো বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফল পাবেন চাষীরা এবং চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category