• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Lovelu / ৩৬৮ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছেন। তিনি নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মধ্যে থেকে তারা ষড়যন্ত্র করছে, লুটপাট-চুরি ও বিদেশে টাকা পাচার করছে—এগুলো ভুলতে পারছে না। তারা ভাবছে, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার চুরি করতে পারতাম, লুটপাট করতে পারতাম। এজন্যই দেশের শিল্পকারখানা, বিশেষ করে পোশাকশিল্প ধ্বংসের জন্য উঠেপড়ে লাগছে। তাদের সঙ্গে বাইরের শক্তি কাজ করছে। তারাই করছে যাদের স্বার্থ রয়েছে, তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে তাদের দেশে কাজ চলে যাবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ড. ইউনূসকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে। তিনি দেশের কয়েকজন বিশিষ্ট লোকদের নিয়ে সরকার গঠন করেছেন। আমরা তাদের বলেছি, আওয়ামী লীগের জঞ্জালমুক্ত করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, এ শিল্পকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা নেতাকর্মীরা সবাই মিলে শ্রমিকদের সঙ্গে নিয়ে এদের প্রতিহত করুন। মনে রাখবেন, দেশের ৫০ লাখ মানুষ এ পেশার সঙ্গে জড়িত। আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগ এ শিল্প থেকে আসে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, তার সময় আমাদের অনেক মানুষকে হত্যা করেছেন, শ্রমিক-দিনমজুর ও ছাত্রদের হত্যা করেছেন। নিজে ক্ষমতায় থাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। বিশেষ করে পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে নির্যাতন করেছেন। এখন আমরা দম ফেলতে পারছি, রাতে শান্তিতে ঘুমাতে পারছি।

আমরা ভারত সরকারকে বলেছি, যে খুনি দেশে গণহত্যা চালিয়েছে, অসংখ্য খুনের মামলার আসামি, যিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাকে আশ্রয় দেবেন না। তারা আমাদের কথার জবাব দেয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, অবিলম্বে দেশ ধ্বংসকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত পাঠাতে চিঠি দেন।

বাংলাদেশ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো. হুমায়ুন কবীর খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনসহ মহানগর ও জেলার শ্রমিক দল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জিাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ও হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

সমাবেশে মহানগর ও জেলার শ্রমিক দল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category