• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবে জামায়াত ইসলামের কর্মী সমাবেশ 

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে….কাজী দ্বীন মোহাম্মদ

Lovelu / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

কুমিল্লা মহাননগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এই সৈরাচারের বিচার চায়। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সাথে সমস্ত দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে। দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। সকল ন্যায় বিচার ব্যবস্থা ভেঙ্গে দিয়ে গেছে। শুধু তাই নয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়।

 শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের ছেংগারচর হাইস্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার কর্মী  সমাবেশে প্রধান অতিথি  হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ বছর আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের গুনী মানুষদের হত্যা করেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেয় নি। কিন্তু তারা আজ কোথায়। অত্যাচারী জালিমদের আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষ ভালো থাকবে উল্লেখ করে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে হবে। তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আইনের শাসন থাকবে, মানুষ খাদ্যে কস্ট পাবে না, সুবিচার পাবে। ঘরে কোরআন ভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে। তাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামীর বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের নিজামীকে হত্যা করেছে, দেলোয়ার হোসেন সাইদীকে হত্যা করেছে। ১৬ বছরে আমাদের হাজার হাজার কর্মী মেরেছে, মামলা দিয়ে হয়রানি করেছে সবশেষে গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। গত ১ আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহর হুকুমে ৪ দিন পরেই ৫ আগস্ট তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই সৈরাচারকে দেশে এনে সকল হত্যার বিচার করে শহীদদের রক্তের মূল্য দিতে হবে।

তিনি নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আর যাতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার চিন্তা করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে হবে। এবং আল্লাহর আইন প্রতিষ্ঠায় ও জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


মতলব উত্তর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজির ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রবিউল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা. আঃ মুবিন।

আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী ইঞ্জি: আব্দুল হাই শিকদার, জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মীর হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আঃ রহিম পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আঃ রশীদ পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মহরম আলী, জামায়াতে ইসলামীর নেতা মুফতি মাওলানা হোসাইন আহম্মদ, অধ্যাপক মাওলানা আঃ হাকিম, মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মাহবুব সরকার প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা মুহাম্মদ রবিউল আলম। এছাড়াও আরো অনেকে ইসলামী সংগীত পরিবেশন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category