• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের নবীন বরন

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে…….পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩২৩ Time View
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। জীবনে বড় হয়ে তোমরা যে যাই হও না কেন সবার আগে ভালো মানুষ হওয়ার চিন্তাটা মাথায় রাখতে হবে। ৫ মার্চ শনিবার বিকালে মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্ষণে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। আর এসবই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় আজ জয়বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার।দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ, এএসপি (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাজাহান কামাল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদউল্লা প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কবির হোসেন মাস্টার, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকূলসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category