• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার চান্দিনায় কাকী হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে— এএসপি জাবীর হুসনাইন সানীব  দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানিয়া আক্তার মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি টিউবওয়েল স্থাপন কুমিল্লায় কথা-কবিতা-গানে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ময়লার স্তূপে পরিণত হচ্ছে সদ্য পরিষ্কার করা মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার হারিয়ে যাওয়া ঐতিহ্যের টানে ত্রিশালে পলো বাওয়া উৎসব রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানিয়া আক্তার

Lovelu / ৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন তানিয়া আক্তার।

তিনি বৃহত্তর মতলবের পরিচিত মুখ মরহুম খবির উদ্দিন মোল্লা চেয়ারম্যানের পুত্রবধু মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুলের সহধর্মিণী।

তানিয়া আক্তার দক্ষিন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিবার্চিত হওয়ায় চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি তানিয়া আক্তার (এমএ)
গাজীপুর কাদির আজিজ লতিফ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

নবনির্বাচিত সভাপতি তানিয়া আক্তার বলেন, দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category