• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ঐতিহাসিক নিয়ম বদল

Lovelu / ৩৮৭ Time View
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

‘মিস’দের সৌন্দর্যের সঙ্গে এবার পাল্লা দেবে ‘মিসেস’রাও। নিয়ম বদলে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আয়োজকরা। প্রতিযোগীদের বৈবাহিক অবস্থা আর কোনওভাবেই অংশগ্রহণের অন্তরায় হয়ে দাঁড়াবে না।

নতুন নিয়মে বিবাহিত মহিলা এমনকী মা হয়ে গিয়েছেন যারা, তারাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। বলা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই নতুন নিয়মে প্রতিযোগিতা আয়োজিত হেব। আয়োজকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গত কয়েক বছরের ‘মিস ইউনিভার্স’ খেতাবজয়ী সুন্দরীরা।

এতদিনকার নিয়ম অনুযায়ী, মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগীর সামাজিক পরিচয় ‘সিঙ্গল’ থাকা বাধ্যতামূলক ছিল। এমনকী প্রতিযোগিতা জেতার পরও যতদিন খেতাব থাকবে, ততদিনও বিবাহিত হওয়া যাবে না। অর্থাৎ মোটামোটি এক বছর বিশ্বের সেরা সুন্দরীকে থাকতে হবে‘সিঙ্গল’ই। এছাড়া প্রতিযোগিতা চলাকালীন কোনও প্রতিযোগী অন্তঃসত্ত্বা হতে পারতেন না। এমনই নানাবিধ বিধিনিষেধ মেনে এতদিন ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরী হওয়ার দৌড়ে নামে লেখাতেন মডেলরা।

এবার সেই রীতিতে বড়সড় ছেদ পড়ছে। ঐতিহাসিক বদল আনছেন ‘মিস ইউনিভার্স’-এর আয়োজকরা। শুধু অবিবাহিত নয়, বিবাহিত এবং মায়েরাও অংশ নিজেদের সৌন্দর্যে গোটা ব্রহ্মাণ্ডকে মোহিত করে দিতে পারবেন। ২০২৩ সাল থেকেই প্রতিযোগিতায় নয়া নিয়ম চালু হচ্ছে। আগামী বছর ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতার আসর বসছে মাদাগাস্কর ও রোমানিয়ায়। সেখানে দেখা যেতে পারে মা ও বিবাহিত নারীদের।

আয়োজকদের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ২০২০-র মিস ইউনিভার্স প্রতিযোগিতার খেতাবজয়ী মেক্সিকোর আন্দ্রিয়া মেজা। তার কথায়, ‘আমি আন্তরিকভাবে এই নতুন নিয়মকে স্বাগত জানাচ্ছি। সমাজ বদলের সঙ্গে সঙ্গে এখন মেয়েরাও সামনের সারিতে থেকে নানা দায়িত্ব পালন করছে। ফলে নিজের পরিবারে থেকে সে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেতেই পারে। আমার মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়েই এই নিয়ম বদল।’ সূত্র: রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category