• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

ছেংগারচর পৌরসভায় আলোচনা সভা 

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স – ওসি রবিউল হক

Lovelu / ১৫৪ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার বোর্ড স্কুল প্রাঙ্গণে পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রবিউল হক মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। এ ছাড়া চুরি, কিশোর গ্যাংয়ের উৎপাত ইভটিজিং রোধে এবং বেপরোয়া ও বিকট শব্দে গাড়ি চালিয়ে শব্দ দূষণ বন্ধে পুলিশ কাজ করবে। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও পুলিশ সতর্ক থাকবে। এসব সমস্যা নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পৌর বিএনপি নেতা আলমগীর সরকারের সভাপতিত্বে ও ০৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাঈল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এসআই মিজানুর রহমান-১, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার ওয়ালিউল্লাহ দর্জি, শ্রমিক দল নেতা মো. মানিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ বেপারী,  ০৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, পৌর যুবদল নেতা রুবেল হোসেন , ০৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. স্বপন মিয়া, ওয়ার্ড কৃষক দলের সহ সভাপতি সোহাগ প্রধান, ওয়ার্ড যুবদল নেতা দুলাল মিজি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category