• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে

মাদক থেকে দূরে রাখতে যুবকদের খেলাধুলায় মনোনিবেশ জরুরী- আরিফ উল্যাহ সরকার

Lovelu / ৩০৩ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

 

নিজস্ব প্রতিবেদকঃ

বর্তমান প্রেক্ষাপটে ভয়াল মাদকের ছোবল থেকে ভবিষ্যত প্রজন্ম যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ জরুরী বলেন মনে করেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার। ২৯ জানুয়ারি শনিবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌরসভার ০১নং ওয়ার্ডের বালুচর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি খেলায় অংশগ্রহণকারী খেলোয়ারদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা দেশের ভবিষ্যত প্রজন্ম। খেলাধুলার মাধ্যমে তোমরা আমাদের এই ব্রান্ডিং জেলা চাঁদপুরকে আরো এগিয়ে নিয়ে যাবে। সর্বদা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী থেকে নিজেকে দূরে রাখবে এবং অন্যদের দূরে রাখতে সহায়তা করবে। আমি সর্বদা তোমাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছালামত উল্যাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু সোলাইমান ফরাজী রতন, ছেংগারচর পৌর যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌরসভার ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আমান উল্যাহ দালাল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম সরদার, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মোঃ বিল্লাল হোসেন ফরাজী, মোঃ নাসির উদ্দিন ফরাজী, মোঃ আবুল কালাম সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগ এর সাবেক সভাপতি, মোঃ সাইফুল ইসলাম প্রধান, ছেংগারচর পৌর শ্রমিক লীগ এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সরকার, বিশিষ্ট ক্রীড়াবিদ ইবনাল মঈন আহমেদ রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ সুমন সরকার।

মোঃ সোহেল আলম ও আব্দুল মান্নানের ধারাভাষ্যে খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, ক্রীড়াবিদ ইবনাল মঈন আহমেদ রিপন ও ক্রীড়া ব্যাক্তিত্ব মোঃ রাজিব সিকদার। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন, মোঃ সোহাগ ফরাজী, মোঃ আরাফাত ফরাজী, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ খোকন সরদার, মোঃ ফয়সাল সরদার, রিদয় ফরাজী, মোঃ জাফর উল্যাহ দালাল, মোঃ সাইমুন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category