• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে : চাঁদপুর নৌ পুলিশ সুপার 

Lovelu / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

 

চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এসময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। চাঁদপুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত ৭০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুর বাজার মৎস্য আড়ৎ মাঠে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশে চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি আরও বলেন, প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। আপনারা দয়া করে এ কয়েকদিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তা না হলে আমরা কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুর রহমান, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলীম বেপারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category