নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব পৌরসভার ভবন অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি এবং ব্যবসায়ীদের পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: শাহগিয়াস, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ- সভাপতি মো: মজিবুর রহমাম সরকার, সাধারন সম্পাদক মো: ফয়সাল সরকার, ব্যবসায়ী রতন, সাইয়েদুর রহমান, মাসুদুল ইসলাম সোহাগ, রাজিব সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মতলব পৌরসভার ভবন শহর এলাকা থেকে স্থানান্তরিত করে অজপাড়াগাঁয়ে ব্যক্তিস্বার্থে নেয়া হচ্ছে, যা পৌরবাসীর জন্য দুঃখের সংবাদ। মতলব বাজারের ৩নং ওয়ার্ডের যে কোন স্থানে পৌরসভার ভবন স্থাপনের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানানো হয়েছে।