• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণে এসএসসিতে পাসের হার ৮২.৯১, দাখিলে ৮১.৭৫

Lovelu / ২০৭ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার:

মতলব দক্ষিণ উপজেলায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষ হয়নি। এসএসসিতে পাশের হার ৮২.৯১ এবং দাখিলে ৮১.৭৫%। বিগত কয়েকবছরের তুলনায় এবছরই ফলাফল বিপর্যয় হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলায় এস.এস.সি পরীক্ষায় ২৮টি বিদ্যালয়ের মধ্যে ২ হাজার ৩ শত ৬৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১ হাজার ৯৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ১০০জন। গড় পাশের হার ৮২.৯১ শতাংশ। দাখিল পরীক্ষায় ১৭টি মাদ্রাসার মধ্যে ৫৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। গড় পাশের হার ৮১.৭৫ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যামতে জানা যায়, এস.এস.সি পরীক্ষায় ২৮টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে ৩টি প্রতিষ্ঠান। যার মধ্যে কাচিয়ারা স্কুল এন্ড কলেজে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশের হার শতভাগ। কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাশের হার শতভাগ এবং ডিংগাভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষার্থী দিয়ে সকলেই পাশ করেছে।

এদিকে এই উপজেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকে ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৯ জন, তন্মোধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন, পাশের হার ৯৪.৯৪% এবং মতলব জে.বি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৯ জন, তন্মোধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার ৮৯.১০ %। এসএসসিতে শতভাগ পাশ করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। কাচিয়ারা উচ্চ বিদ্যালয়,৫১ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে, কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে এবং ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। এদিকে দাখিলে শতভাগ পাশ করেছে ২টি প্রতিষ্ঠান। মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ এবং নাগদা সূফী আহমেদ দাখিল মাদরাসা থেকে ৩ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category