• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ 

Lovelu / ৯৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোঃ বশির আহমেদ বলেন, অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা তরুণদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

 

রবিবার (২৮ জুন-২০২৬) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর পৌর কিংস ইলেভেন বনাম রেপার শুভ স্পোটিং ক্লাব এর খেলা উদ্বোধনকালে‌ তিনি এ কথা বলেন।

 

বশির আহমেদ আরো বলেন, আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেছি, সারাজীবন সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাব।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনা বাস্তবায়নে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব।

 

এ সময় বশির আহমেদ বলেন, ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করার বিষয়টি দেশব্যাপী অত্যন্ত জনপ্রিয়। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং তাঁর অবদানকে সম্মান জানাতে দেশ ও প্রবাসে নিয়মিতভাবে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা প্রয়োজন।

 

অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা চাই না তরুণ মাদকের মাঠে খেলুক। আমরা চাই সে সবুজ ঘাসের মাঠে খেলুক। এখানে সে শিখবে ডিসিপ্লিন, শিখবে হার-জিত মেনে নেওয়া, শিখবে টিম হয়ে লড়া।তাই খেলোয়াড় ভাইয়েরা, ন্যায্য খেলুন। রেফারিকে সম্মান করুন। প্রতিপক্ষকে ভাই ভাবুন। জিতলে হাসবেন, হারলে শিখবেন।

আমরা কথা দিচ্ছি – খেলার মাঠের পাশে আমরা আছি, তরুণের পাশে আমরা

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব।

 

খেলায় পৌর কিংস ইলেভেন টাইব্রেকারে ৪-৩ গোলে রেপার শুভ স্পোটিং ক্লাব পরাজিত করে।খেলায়‌ রেফারীর দায়িত্ব পালন করেছেন- মেহেদী হাসান মিলন।

 

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত এ ক্রীড়া আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category