• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু 

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

Lovelu / ১০৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৮ জুন-২০২৬) কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ সভাপতিত্বে ও  প্রভাষক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কলেজের আজীবন দাতা সদস্য আইয়ুব আলী মোল্লা, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন তপদার, প্রভাষক মঞ্জুরুল আহমেদ, রহমত উল্যাহ, আব্দুল আজিজ, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন এবং দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু কুমার মণ্ডল, বিদায়ী পরীক্ষার্থী মোহনা ও ফারজানা তাবাছ্ছুম ইতি। কলেজ সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি মুন্সী মিরাজ।

 

অনুষ্ঠানের ধর্মীয় পর্বে মিলাদ পরিচালনা করেন মুদাফর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাইজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন- দশানী মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ সরকার।

 

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের, পরিবার এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। শেষে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category