• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্যক্ত ও ম্যানেজিং কমিটির সদস্যকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

Lovelu / ৩০৭ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্যক্ত করেছে শাকিল নামের এক বখাটে। এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা কথা বলায় ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন খানকেও হুমকি ধামকি দিয়েছে স্বপন নামের এক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করেছে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম, সহকারী প্রধান শিক্ষক স্নেহালতা, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন খান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রতিদিন স্কুলে আসা যাওয়া করি। এভাবে ইভটিজিং ও মারধরের ঘটনা হলে কিভাবে আসা যাওয়া করব। এটি একটি খুবই খারাপ ও লজ্জাজনক ঘটনা। আমরা ইভটিজিংয়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনাটি সুষ্ঠুভাবে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানাই।
ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন, আজকে আমরা কোথায় আছি। ইভটিজিংয়ের বিরুদ্ধে কথা বলায় আমাদেরকে মারতে আসে, হুমকি ধামকি দেয়। সরকার যেখানে মাদক ইভটিজিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স, সেখানে এত সাহস পায় কই। তাদের এই আচরণে আমরা প্রতিবাদ ও নিন্দা জানাই। সদস্য মনির হোসেন খান বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যুবলীগের স্বপন মল্লিক আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলছাত্রীর উপর এধরণের ঘটনা মেনে নেওয়ার মত না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, আমরা দ্রুত উপজেলা প্রশাসন ও থানা পুলিশের মাধ্যমে আইনগতভাবে ব্যবস্থায় যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category