• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Lovelu / ১২৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর যৌথ  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বন্ধুদলের আহ্বায়ক ঈশা খান, দূর্গাপুর ইউনিয়ন বন্ধুদলের সভাপতি জিলানী খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর যুবদল নেতা আরিফ লস্কর, সাইফুল বেপারী, আনিছ বেপারী, মোহাম্মদ হোসেন, ছাত্র নেতা রোকন সরকার, আরিফুল ইসলাম বাবু, সাওন সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় আগত প্রায় ৪০০ জন বিভিন্ন বয়সের সাধারণ নারী পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।
চিকিৎসা প্রদান করেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুল ইসলাম সহ একটি মেডিকেল টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category