• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Lovelu / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ওঠারচর উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজা শেষে বৈদ্যনাথপুর কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
 এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। মতলব উত্তর থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিনের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
গার্ড অব অনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ডা. এমএ করিম।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিন উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের প্রধান বাড়ির কৃতি সন্তান ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী লাভলী বেগম, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category