• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নের বিএনপির বিক্ষোভ

Lovelu / ১৮১ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নে জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিলটি বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রাম থেকে বের হয়ে হাঁপানিয়া, বড়কিনাচক, নবীপুর, রাযেরকান্দী গ্রামের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত আলোচনায় জেলা বিএনপির সদস্য মিয়া মনজুর আমিন স্বপন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে। আওয়ামী লীগ থেকে আগত সেসব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই।
তিনি বলেন, কোনো সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহবান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া মো. নাদিম, সহ-সভাপতি শাহাদাত হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পারভেজ প্রধান, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলভি ঈমন, যুবনেতা ইমান হোসেন। নাছির মিয়া, আল আমিন, জিসান আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আর্শ্বাদুল হক, ছাত্রনেতা আল আমিন প্রধান, হিমেল ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category