• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে ফরাজীকান্দি দরবার শরীফের বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

Lovelu / ১৪১ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের বার্ষিক উরশ চলতি বছরের ডিসেম্বর মাসের ১১, ১২, ১৩ তারিখে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে শুক্রবার (২২ নভেম্বর) সকালের দরবার শরীফের ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদে বার্ষিক ওরশ বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ফরাজীকান্দি নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীরকিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ.) এর সভাপতিত্বে ও মো. আব্দুল গনি তফাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. ইয়াছিন মোল্লা, হাজী মো. রহমত উল্ল্যা, আমির হোসেন আমু, আক্তার হোসেন মুন্সি, বিল্লাল হোসেন রনি, দেওয়ান ওয়ালীউল্ল্যা, আলাউদ্দিন ব্যাপারী, মাহবুবুর রহমান মিস্টার, আনোয়ারুজ্জামান লালু, আহমেদ হোসেন মিন্টু, আব্দুল খালেক মিনু, আ. রশীদ খান, হাসমত বেপারী, দেওয়ান আ. রহিম, মনজুর আহমেদ, আক্তার হোসেন স্বপন, গোলাম সারোয়ার, ওচমান গনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফরাজীকান্দি দরবার শরীফ মতলব তথা চাঁদপুর জেলার ঐতিহ্য। এ দরবারের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সুযোগ দেয়া হবে না।
দল মত নির্বিশেষে সকলের পরামর্শক্রমে আগামী ১১,১২ ও ১৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন করার লক্ষ্যে সর্বস্তরের মুসলমানের সহযোগিতা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category