• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে পূজা মন্ডপে বিএনপি নেতা তানভীর হুদার আর্থিক অনুদান 

Lovelu / ১৪০ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৪টি পূজা মন্ডপে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার ৩৪ মন্দিরে মন্দিরে ঘুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে পূজা মন্ডপে আর্থিক অনুদান পৌঁছে দেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
এসময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি বলেন, আমার নেতা তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর ও দক্ষিণে হিন্দু ভাইদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে আমরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category